6কারণ আমি দয়া চাই, বলিদান নয়, এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।
7আদমের মতো তারা নিয়ম ভেঙে ফেলেছে; তারা ওখানেও আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল।
8গিলিয়দ হল দুষ্ট ও অধর্মাচারীদের নগর, তা রক্তাক্ত পদচিহ্নে কলঙ্কিত।
9লুণ্ঠনকারী ব্যক্তিরা যেমন কোনো মানুষের অপেক্ষায় ওৎ পেতে থাকে, তেমনই করে থাকে যাজকের দল; তারা শিখিমের পথে লোকেদের হত্যা করে, তারা লজ্জাকর অপরাধ সংঘটিত করে।
10আমি ইস্রায়েল কুলে এক ভয়ংকর ব্যাপার দেখেছি। সেখানে ইফ্রয়িম বেশ্যাবৃত্তিতে জড়িয়েছে, আর ইস্রায়েল হয়েছে কলুষিত।