2কিন্তু তারা বুঝতে পারে না, তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে। তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে; সেগুলি সবসময়ই আমার সামনে আছে।
3“তারা তাদের দুষ্টতার দ্বারা রাজাকে এবং মিথ্যা কথা দ্বারা তাদের সম্মানিত লোকদের খুশি করে।
4তারা সবাই ব্যভিচারী, তারা উনুনের মতো জ্বলতে থাকে, ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত পাচককে সেই আগুন খোঁচাতে হয় না।
5আমাদের রাজার উৎসবের দিনে সম্মানিত লোকেরা সুরাপানে উত্তপ্ত হয়ে পড়ে, আর সে বিদ্রুপকারীদের সঙ্গে হাত মেলায়।
6তাদের হৃদয় চুল্লির মতো, তারা গোপন উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হয়। সমস্ত রাত্রি তাদের কামনাবাসনা ধিকিধিকি জ্বলতে থাকে, সকালে তা আগুনের শিখার মতো প্রজ্বলিত হয়।