1যখনই আমি ইস্রায়েলের রোগনিরাময় করি, তখনই ইফ্রয়িমের পাপসকল উন্মোচিত হয় এবং শমরিয়ার অপরাধসকল প্রকাশিত হয়ে পড়ে। তারা ছলনা করা চর্চা করে, চোরের মতো সিঁধ কেটে ঘরে ঢোকে, দস্যুর মতো পথে পথে ডাকাতি করে।
2কিন্তু তারা বুঝতে পারে না, তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে। তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে; সেগুলি সবসময়ই আমার সামনে আছে।
3“তারা তাদের দুষ্টতার দ্বারা রাজাকে এবং মিথ্যা কথা দ্বারা তাদের সম্মানিত লোকদের খুশি করে।
4তারা সবাই ব্যভিচারী, তারা উনুনের মতো জ্বলতে থাকে, ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত পাচককে সেই আগুন খোঁচাতে হয় না।