যিশাইয় 1

আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো! কারণ এই কথা সদাপ্রভু বলেছেন, “আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

Isaiah 1:2 (UKJV) Hear, O heavens, and give ear, O earth: for the LORD has spoken, I have nourished and brought up children, and they have rebelled against me.

1এই দর্শন যিহূদা ও জেরুশালেমের বিষয়ে, যা আমোষের পুত্র যিশাইয়, যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে দেখতে পান।

2আকাশমণ্ডল শোনো! পৃথিবী কর্ণপাত করো! কারণ এই কথা সদাপ্রভু বলেছেন, “আমি ছেলেমেয়েদের লালনপালন ও ভরণ-পোষণ করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

3গরু তার মনিবকে জানে, গর্দভ তার মালিকের জাবপাত্র চেনে, কিন্তু ইস্রায়েল তার মনিবকে জানে না, আমার প্রজারা কিছু বোঝে না।”

4আহা পাপিষ্ঠ জাতি, এমন এক প্রজাসমাজ যারা অপরাধে ভারগ্রস্ত, তারা কুকর্মীদের বংশ, যত ভ্রষ্টাচারীর সন্তান! তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে; তারা ইস্রায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করেছে, এবং তাঁর প্রতি তারা পিঠ ফিরিয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.