13সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে, মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে; তাদের জাতির কোণের পাথরগুলি মিশরকে বিপথে চালিত করেছে।
14সদাপ্রভু তাদের উপরে এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন; মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়, তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।
15মিশর আর কিছুই করতে পারে না, তাদের মাথা বা লেজ, খেজুরডাল বা নলখাগড়া, কেউই না।
16সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে।
17যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।