যিশাইয় 4

সেদিন, সদাপ্রভুর পল্লব হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।

Isaiah 4:2 (UKJV) In that day shall the branch of the LORD be beautiful and glorious, and the fruit of the earth shall be excellent and comely for them that are escaped of Israel.

1সেদিন, সাতজন নারী একজন পুরুষকে ঘিরে ধরবে এবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাব এবং নিজেরাই পরনের কাপড় জোগাব; তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও। তুমি আমাদের অপমান দূর করো!”

2সেদিন, সদাপ্রভুর পল্লব হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।

3সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে।

4প্রভু সিয়োনের নারীদের নোংরামি পরিষ্কার করে দেবেন; তিনি বিচারের আত্মা ও দহনের আত্মার দ্বারা জেরুশালেম থেকে সমস্ত রক্তপাতের কলঙ্ক শুচিশুদ্ধ করবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.