যিশাইয় 60

তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে। তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম, তারা আমার নিজের হাতের কাজ, যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়।

Isaiah 60:21 (UKJV) Your people also shall be all righteous: they shall inherit the land for ever, the branch of my planting, the work of my hands, that I may be glorified.

19দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না, চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না, কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি, তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।

20তোমার সূর্য আর অস্তমিত হবে না, তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না; সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি, আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।

21তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে। তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম, তারা আমার নিজের হাতের কাজ, যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়।

22তোমার মধ্যে নগণ্যতম জন এক সহস্রের সমান হবে, ক্ষুদ্রতম জন হবে এক শক্তিশালী জাতিস্বরূপ। আমিই সদাপ্রভু; যথাসময়ে আমি তা দ্রুত সম্পন্ন করব।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.