6উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে, মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে। আর শিবা থেকে সবাই বহন করে আনবে সোনা ও ধূপ, তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।
7কেদরের সমস্ত পশুপাল তোমার কাছে সংগৃহীত হবে, নবায়োতের মেষেরা তোমার সেবা করবে; সেগুলি আমার বেদিতে নৈবেদ্যরূপে গৃহীত হবে, আর আমি আমার মহিমাময় মন্দির সুশোভিত করব।
8“এরা কারা, যারা মেঘের মতো উড়ে আসছে, নিজেদের বাসার প্রতি ঘুঘুর মতো আসছে?
9নিশ্চয়ই দ্বীপগুলি আমার প্রতি দৃষ্টি করে, তাদের নেতৃত্ব দেয় তর্শীশের সব জাহাজ। সেগুলি তোমার সন্তানদের দূর থেকে আনবে, সঙ্গে থাকবে তাদের রুপো আর সোনা, তা হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন, কারণ তিনিই তোমাকে বিভূষিত করেছেন।
10“বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে, তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম, অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।