যিশাইয় 7

যখন উষিয়ের পুত্র যোথম, তার পুত্র আহস যিহূদার রাজা ছিলেন, তখন অরামের রাজা রৎসীন ও রমলিয়ের পুত্র ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান করলেন, কিন্তু তারা তা জয় করতে পারলেন না।

Isaiah 7:1 (UKJV) And it came to pass in the days of Ahaz the son of Jotham, the son of Uzziah, king of Judah, that Rezin the king of Syria, and Pekah the son of Remaliah, king of Israel, went up toward Jerusalem to war against it, but could not prevail against it.

1যখন উষিয়ের পুত্র যোথম, তার পুত্র আহস যিহূদার রাজা ছিলেন, তখন অরামের রাজা রৎসীন ও রমলিয়ের পুত্র ইস্রায়েলের রাজা পেকহ জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমরাভিযান করলেন, কিন্তু তারা তা জয় করতে পারলেন না।

2এসময় দাউদের কুলকে বলা হল, “অরাম ইফ্রয়িমের সঙ্গে মৈত্রীচুক্তি করেছে” তাই আহস ও তাঁর প্রজাদের হৃদয় কেঁপে উঠল, যেভাবে বাতাসে বনের গাছপালা কেঁপে ওঠে।

3তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার পুত্র শার-যাশূব বাইরে যাও ও রজকদের মাঠ অভিমুখী রাস্তায়, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর মুখে, আহসের সঙ্গে সাক্ষাৎ করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.