7তবুও, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘এরকম অবস্থা হবে না, এই ঘটনা ঘটবেও না,
8কারণ অরামের মস্তক হল দামাস্কাস, আর দামাস্কাসের মস্তক হল কেবলমাত্র রৎসীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম এমন ধ্বংস হবে যে, আর জাতি থাকবে না।
9ইফ্রয়িমের মস্তক হল শমরিয়া, আর শমরিয়ার মস্তক হল কেবলমাত্র রমলিয়ের পুত্র। তোমরা যদি বিশ্বাসে অবিচল না থাকো, তোমরা আদৌ দাঁড়াতে পারবে না।’ ”
10সদাপ্রভু আবার আহসের সঙ্গে কথা বললেন,
11“তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে একটি চিহ্ন দেখতে চাও, হয় অধোলোকের নিম্নতম স্থানে অথবা ঊর্ধ্বলোকের ঊর্ধ্বতম স্থানে।”