যিরমিয় 1

“মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম, তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি; জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”

Jeremiah 1:5 (UKJV) Before I formed you in the belly I knew you; and before you came forth out of the womb I sanctified you, and I ordained you a prophet unto the nations.

3এবং যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বকাল থেকে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বকালের একাদশ বছরের পঞ্চম মাসে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যখন, জেরুশালেমের লোকেদের বন্দিরূপে নির্বাসিত করা হয়।

4আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল:

5“মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম, তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি; জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”

6তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু, দেখো, আমি কথা বলতেই পারি না; কারণ আমি নিতান্ত বালকমাত্র।”

7কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এরকম কথা বোলো না যে ‘আমি বালক।’ আমি যাদের কাছে তোমাকে পাঠাব, তুমি তাদের প্রত্যেকের কাছে যাবে এবং আমি যা তোমাকে বলব, তুমি তাদের সেই কথাই বলবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.