যিরমিয় 1

এবং যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বকাল থেকে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বকালের একাদশ বছরের পঞ্চম মাসে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যখন, জেরুশালেমের লোকেদের বন্দিরূপে নির্বাসিত করা হয়।

Jeremiah 1:3 (UKJV) It came also in the days of Jehoiakim the son of Josiah king of Judah, unto the end of the eleventh year of Zedekiah the son of Josiah king of Judah, unto the carrying away of Jerusalem captive in the fifth month.

1এগুলি হিল্কিয়ের পুত্র যিরমিয়ের কথিত বাক্য, তিনি ছিলেন বিন্যামীন প্রদেশে অবস্থিত অনাথোৎ নগরের যাজকদের একজন।

2আমোনের পুত্র যিহূদার রাজা যোশিয়ের রাজত্বকালের ত্রয়োদশ বছরে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে

3এবং যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বকাল থেকে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বকালের একাদশ বছরের পঞ্চম মাসে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল, যখন, জেরুশালেমের লোকেদের বন্দিরূপে নির্বাসিত করা হয়।

4আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল:

5“মাতৃগর্ভে তোমাকে গঠন করার পূর্বে আমি তোমাকে জানতাম, তোমার জন্মের পূর্ব থেকে আমি তোমাকে পৃথক করেছি; জাতিগণের কাছে আমি তোমাকে আমার ভাববাদীরূপে নিযুক্ত করেছি।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.