1সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে মসিনার একটি কোমরবন্ধ ক্রয় করো এবং তোমার কোমরে তা জড়াও, কিন্তু সেটি জলে ভেজাবে না।”
2তাই আমি সদাপ্রভুর আদেশ অনুসারে একটি কোমরবন্ধ কিনলাম ও আমার কোমরে জড়িয়ে নিলাম।
3তারপর, সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার আমার কাছে উপস্থিত হল: