যিরমিয় 15

“তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব। এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত তোমাদের সব পাপ।

Jeremiah 15:13 (UKJV) Your substance and your treasures will I give to the spoil without price, and that for all your sins, even in all your borders.

11সদাপ্রভু বললেন, “নিশ্চয়ই আমি এক উত্তম অভিপ্রায়ে তোমাকে মুক্ত করব; নিশ্চিতরূপে বিপর্যয় ও দুর্দশার সময়ে তোমার শত্রুরা তোমার কাছে অনুনয় করবে।

12“কোনো মানুষ কি লোহা ভাঙতে পারে, উত্তর দেশের লোহা বা পিতল?

13“তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব। এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত তোমাদের সব পাপ।

14আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব, তোমাদের অপরিচিত এক দেশে, কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে, যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”

15হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো; আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো। আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও। তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না; ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.