যিরমিয় 15

যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম, সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক, কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমি তোমার নাম ধারণ করি।

Jeremiah 15:16 (UKJV) Your words were found, and I did eat them; and your word was unto me the joy and rejoicing of mine heart: for I am called by your name, O LORD God of hosts.

14আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব, তোমাদের অপরিচিত এক দেশে, কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে, যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”

15হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো; আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো। আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও। তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না; ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

16যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম, সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক, কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমি তোমার নাম ধারণ করি।

17উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি, আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি; আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল, আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।

18কেন আমার বেদনা অন্তহীন এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য? তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা, নির্জলা জলের উৎসের মতো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.