19এই কারণে সদাপ্রভু এই কথা বলেন: “তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব, যেন তুমি আমার সেবা করতে পারো; যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো, তাহলে তুমি আমার মুখপাত্র হবে। এই লোকেরা তোমার প্রতি ফিরুক, কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।
20আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব, পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব; তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তোমাকে জয় করতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন।
21“আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব, আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”