যিরমিয় 15

আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব, পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব; তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তোমাকে জয় করতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন।

Jeremiah 15:20 (UKJV) And I will make you unto this people a fenced brazen wall: and they shall fight against you, but they shall not prevail against you: for I am with you to save you and to deliver you, says the LORD.

18কেন আমার বেদনা অন্তহীন এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য? তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা, নির্জলা জলের উৎসের মতো।

19এই কারণে সদাপ্রভু এই কথা বলেন: “তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব, যেন তুমি আমার সেবা করতে পারো; যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো, তাহলে তুমি আমার মুখপাত্র হবে। এই লোকেরা তোমার প্রতি ফিরুক, কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।

20আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব, পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব; তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তোমাকে জয় করতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন।

21“আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব, আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.