6তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ,” সদাপ্রভু বলেন। “তুমি বারবার বিপথগামী হয়ে থাকো। তাই আমি তোমার উপরে হস্তক্ষেপ করে তোমাকে ধ্বংস করব; তোমার প্রতি আর কোনো মমতা দেখাব না।
7আমি দেশের নগরদ্বারগুলিতে তাদের বেলচা দিয়ে ঝাড়ব। আমি আমার প্রজাদের উপরে মৃত্যুর শোক ও ধ্বংস নিয়ে আসব, কারণ তারা তাদের জীবনাচরণের পরিবর্তন করেনি।
8আমি সমুদ্রের বালির চেয়েও তাদের বিধবাদের সংখ্যা বৃদ্ধি করব। তাদের যুবকদের মায়েদের বিরুদ্ধে আমি দুপুরবেলা এক ধ্বংসকারী নিয়ে আসব; হঠাৎই আমি তাদের বিরুদ্ধে নিয়ে আসব নিদারুণ উদ্বেগ ও ভয়।
9সাত সন্তানের জননী মূর্ছা গিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে; সময় থাকতে থাকতেই তার জীবনসূর্য অস্ত যাবে; সে লাঞ্ছিত ও অপমানিত হবে। যারা অবশিষ্ট বেঁচে থাকবে, তাদের সমর্পণ করব শত্রুদের তরোয়ালের সামনে,” সদাপ্রভু এই কথা বলেন।
10হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ, আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে। আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি, তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।