যিরমিয় 17

“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ও হীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে, তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকে এবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।

Jeremiah 17:1 (UKJV) The sin of Judah is written with a pen of iron, and with the point of a diamond: it is graven upon the table of their heart, and upon the horns of your altars;

1“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ও হীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে, তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকে এবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।

2এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারে তাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির কথা, যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলে ও উঁচু সব পাহাড়ের উপরে।

3দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে, তোমাদের উঁচু স্থানগুলি সমেত দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ, আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.