9আবার অন্য কোনো সময় যদি আমি ঘোষণা করি যে, কোনো জাতি বা রাজ্যকে গড়ে তুলব ও প্রতিষ্ঠিত করব,
10আর যদি তারা আমার দৃষ্টিতে মন্দ কাজ করে ও আমার কথা না শোনে, তাহলে যে মঙ্গল করার পরিকল্পনা আমি করেছিলাম, তা না করার জন্য পুনর্বিবেচনা করব।
11“তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’
12কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”
13সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: “জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো, তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে? এক অত্যন্ত ভয়ংকর কাজ কুমারী-ইস্রায়েল করেছে।