যিরমিয় 18

“তুমি কুমোরের গৃহে নেমে যাও। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব।”

Jeremiah 18:2 (UKJV) Arise, and go down to the potter's house, and there I will cause you to hear my words.

1সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল:

2“তুমি কুমোরের গৃহে নেমে যাও। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব।”

3তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম। আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম।

4সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল, তা তার হাতে বিকৃত হয়ে গেল; তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল। সে তাতে নিজের ইচ্ছামতো আকৃতি দিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.