1সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“যাও এবং জেরুশালেমের কর্ণগোচরে গিয়ে এই কথা ঘোষণা করো: “সদাপ্রভু এই কথা বলেন: “ ‘আমার মনে পড়ে, তোমার যৌবনকালের ভক্তি, তখন কীভাবে বিবাহের কনেরূপে তুমি আমাকে ভালোবেসেছিলে, এবং প্রান্তরে আমার পশ্চাতে গিয়েছিলে, এমন দেশে যেখানে বীজবপন করা হয়নি।
3ইস্রায়েল ছিল সদাপ্রভুর কাছে পবিত্র, তাঁর শস্যের অগ্রিমাংশ; যারা তার অনিষ্ট সাধন করেছিল তারা অপরাধী সাব্যস্ত হয়েছিল, এবং তাদের উপরে নেমে এসেছিল বিপর্যয়,’ ” সদাপ্রভু এই কথা বলেন।