12হে আকাশমণ্ডল, এই ঘটনায় স্তম্ভিত হও এবং প্রচণ্ড আতঙ্কে শিহরিত হও,” সদাপ্রভু এই কথা বলেন।
13“কারণ আমার প্রজারা দুটি পাপ করেছে: আমি যে জীবন্ত জলের উৎস, সেই আমাকে তারা পরিত্যাগ করেছে, আর নিজেদের জন্য খনন করেছে ভাঙা জলাধার, যা জল ধরে রাখতে পারে না!
14ইস্রায়েল কি একজন দাস, সে কি জন্ম থেকেই একজন ক্রীতদাস? তাহলে কেন সে আজ লুন্ঠিত বস্তুতে পরিণত হয়েছে?
15সিংহেরা গর্জন করেছে; তারা হুঙ্কার করেছে তার বিরুদ্ধে। তার দেশে তারা ধ্বংস করেছে; তার নগরগুলি হয়েছে ভস্মীভূত ও জনশূন্য।
16এছাড়াও, মেম্ফিস ও তহপ্নেষ নগরের লোকেরা তোমার মাথা মুড়িয়েছে।