15সিংহেরা গর্জন করেছে; তারা হুঙ্কার করেছে তার বিরুদ্ধে। তার দেশে তারা ধ্বংস করেছে; তার নগরগুলি হয়েছে ভস্মীভূত ও জনশূন্য।
16এছাড়াও, মেম্ফিস ও তহপ্নেষ নগরের লোকেরা তোমার মাথা মুড়িয়েছে।
17তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করার ফলে তোমরা নিজেরাই কি নিজেদের উপরে এইসব কিছু ডেকে আনোনি, যখন কি না তিনি অগ্রগামী হয়ে তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন?
18এখন কেন মিশরে যাচ্ছ নীলনদের জলপান করার জন্য? এবং কেন আসিরিয়াতে যাচ্ছ ইউফ্রেটিস নদীর জলপান করার জন্য?
19তোমাদের দুষ্টতাই তোমাদের শাস্তি দেবে; তোমাদের বিপথগামিতার জন্য তোমাদের তিরস্কার করবে। তখন দেখবে ও উপলব্ধি করবে যে, তোমাদের পক্ষে এটি কতখানি মন্দ ও তিক্ত বিষয় যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করো এবং আমার প্রতি তোমাদের সম্ভ্রম থাকে না,” প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।