22তুমি যতই পরিষ্কারক দিয়ে নিজেকে ধৌত করো এবং প্রচুর পরিমাণে সোডা ব্যবহার করো, তোমার অপরাধের কলঙ্ক এখনও আমার সামনে রয়েছে,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
23“কীভাবে তুমি বলো যে, ‘আমি অশুচি নই; আমি বায়াল-দেবতার পিছনে দৌড়াইনি’? উপত্যকায় যেসব আচরণ করেছ, সেগুলি মনে করো। তুমি এক চঞ্চল মাদি উট, যে যেখানে সেখানে দৌড়ে বেড়ায়,
24যেন মরুভূমিতে চরে বেড়ানো এক বন্য গর্দভী, যে তার বাসনা পূরণের জন্য বাতাস শুঁকে বেড়ায়, তার তীব্র কামনাকে কে রোধ করতে পারে? যে গাধাগুলি তার খোঁজ করে, তাদের আর হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াতে হবে না, মিলনঋতুতে ওরা ঠিক ওই গর্দভীকে খুঁজে নেবে।
25তোমার পা জুতো-বিহীন এবং গলা শুকনো না হওয়া পর্যন্ত দৌড়িয়ো না। কিন্তু তুমি বললে, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই! আমি বিজাতীয় দেবদেবীদের ভালোবাসি, এবং আমি অবশ্যই তাদের অনুগামী হব।’
26“চোর ধরা পড়লে যেমন অপমানিত বোধ করে ঠিক তেমনি ইস্রায়েল জাতিও অপমানিত হবে, তারা, তাদের রাজারা, তাদের রাজকর্মচারিবৃন্দ, তাদের যাজকেরা ও তাদের ভাববাদীরা।