33প্রেমের অনুসন্ধান করার জন্য, তুমি কত দক্ষতা অর্জন করেছ! এমনকি সবচেয়ে খারাপ মহিলাও তোমার পথ থেকে শিক্ষা নিতে পারে।
34তোমার পোশাকে দেখা যাচ্ছে নির্দোষ দরিদ্রদের রক্তের দাগ, যদিও তোমার ঘরে তুমি তাদের সিঁধ কাটতে দেখনি। এত কিছু সত্ত্বেও
35তুমি বলছ, ‘আমি নিরপরাধ; তিনি আমার উপরে রাগ করেননি।’ কিন্তু আমি তোমার বিরুদ্ধে দণ্ডাজ্ঞা ঘোষণা করব, কেননা তুমি বলেছ, ‘আমি কোনো পাপ করিনি।’
36তুমি কেন এত দূরে দূরে চলে যাও, কেন বারবার তোমার পথ পরিবর্তন করো? কিন্তু তোমার মিশরীয় বন্ধুদের ব্যাপারে তোমার আশাভঙ্গ হবে, ঠিক যেভাবে আসিরিয়া তোমার আশাভঙ্গ করেছিল।
37এছাড়া তোমাকে মাথার উপর দু-হাত তুলে সেই স্থান ছেড়ে চলে যেতে হবে কারণ যাদের উপর তুমি নির্ভর করেছিলে তাদের সদাপ্রভু অগ্রাহ্য করেছেন, তাদের কাছ থেকে কোনো সাহায্যই তুমি পাবে না।