4‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের হাতে যুদ্ধের যেসব অস্ত্র আছে, যেগুলি তোমরা ব্যাবিলনের রাজা ও কলদীয়দের, যারা নগর-প্রাচীরের বাইরে অবরোধ করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, আমি সেগুলি এই নগরের অভিমুখে ফেরাব। সেই তাদের আমি এই নগরে সংগ্রহ করব।
5আমি প্রসারিত হাত ও পরাক্রমী বাহু দ্বারা, প্রচণ্ড ক্রোধে ও মহারোষে তোমাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ করব।
6যারা এই নগরে বসবাস করে, মানুষ ও পশু নির্বিশেষে তাদের সবাইকে আমি আঘাত করব, আর তারা এক ভয়ংকর মহামারিতে প্রাণত্যাগ করবে।
7তারপরে, সদাপ্রভু বলেন, যারা মহামারি, তরোয়ালের আঘাত ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, অর্থাৎ যিহূদার রাজা সিদিকিয়, তার সমস্ত কর্মচারী ও এই নগরের লোকেদের আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এবং তাদের শত্রুদের হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। নেবুখাদনেজার তাদের তরোয়ালের আঘাতে হত্যা করবে; সে তাদের প্রতি কোনো করুণা, মমতা বা সহানুভূতি প্রদর্শন করবে না।’
8“এছাড়াও, তোমরা লোকদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি।