যিরমিয় 24

“ ‘কিন্তু ওই খারাপ ডুমুরগুলি, যেগুলি এত খারাপ যে খাওয়া যায় না,’ সদাপ্রভু বলেন, ‘তেমনই আমি যিহূদার রাজা সিদিকিয়, তার কর্মচারীদের এবং জেরুশালেমের অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত লোকদের সঙ্গে ব্যবহার করব, তা তারা এদেশেই থাকুক বা মিশরে চলে যাক।

Jeremiah 24:8 (UKJV) And as the evil figs, which cannot be eaten, they are so evil; surely thus says the LORD, So will I give Zedekiah the king of Judah, and his princes, and the residue of Jerusalem, that remain in this land, and them that dwell in the land of Egypt:

6তাদের মঙ্গলের জন্য আমার চোখ দৃষ্টি রাখবে, আর আমি তাদের এই দেশে আবার ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না; আমি তাদের রোপণ করব, উৎপাটন নয়।

7আমিই সদাপ্রভু, এই কথা জানার জন্য আমি তাদের এক মন দেব। তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, কারণ তারা সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে আসবে।

8“ ‘কিন্তু ওই খারাপ ডুমুরগুলি, যেগুলি এত খারাপ যে খাওয়া যায় না,’ সদাপ্রভু বলেন, ‘তেমনই আমি যিহূদার রাজা সিদিকিয়, তার কর্মচারীদের এবং জেরুশালেমের অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত লোকদের সঙ্গে ব্যবহার করব, তা তারা এদেশেই থাকুক বা মিশরে চলে যাক।

9তাদের যেখানেই নির্বাসিত করি, আমি পৃথিবীর সেইসব রাজ্যের কাছে তাদের ঘৃণার পাত্র করব, তাদের দুর্নাম ও অবজ্ঞার, নিন্দার ও অভিশাপের পাত্র করব।

10আমি তাদের বিরুদ্ধে তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি প্রেরণ করব, যতক্ষণ না তারা এই দেশ থেকে ধ্বংস হয়, যে দেশ আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.