29দেখো আমার নামে আখ্যাত এই নগরের উপরে আমার বিপর্যয় নিয়ে আসা শুরু করলাম, আর তোমরা কি প্রকৃতই অদণ্ডিত থাকবে? না, তোমরা অদণ্ডিত থাকবে না, কারণ পৃথিবীনিবাসী সকলের উপরে আমি এক তরোয়াল আহ্বান করেছি, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।’
30“এখন তাদের বিরুদ্ধে এই ভাববাণী করো এবং তাদের বলো: “ ‘সদাপ্রভু ঊর্ধ্ব থেকে গর্জন করবেন; তাঁর পবিত্র বাসস্থান থেকে তিনি বজ্রধ্বনি করবেন এবং তাঁর দেশের বিরুদ্ধে প্রবল গর্জন করবেন। তিনি দ্রাক্ষাপেষণকারীদের মতো চিৎকার করবেন, পৃথিবীনিবাসী সকলের বিরুদ্ধে চিৎকার করবেন।
31সেই কলরব পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত প্রতিধ্বনিত হবে, কারণ সদাপ্রভু সব জাতির বিরুদ্ধে অভিযোগ আনবেন; তিনি সব জাতির বিচার করবেন এবং দুষ্টদের তরোয়ালের মুখে ফেলবেন,’ ” সদাপ্রভু এই কথা বলেন।
32বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “দেখো! এক জাতি থেকে অন্য জাতির উপরে বিপর্যয় ছড়িয়ে পড়ছে; পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে এক শক্তিশালী ঝড়।”
33সেই সময়ে সদাপ্রভুর দ্বারা নিহতেরা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, সর্বত্র পড়ে থাকবে। তাদের জন্য শোক করা হবে না বা তাদের সংগ্রহ করে কবর দেওয়া হবে না, কিন্তু মাটিতে পতিত আবর্জনার মতো তারা পড়ে থাকবে।