1সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল:
2“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি তোমাকে যে সমস্ত কথা বলেছি, সেগুলি একটি পুস্তকে লিখে নাও।
3সেদিন আসন্ন,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি যখন বন্দিদশা থেকে আমার প্রজা ইস্রায়েল ও যিহূদাকে ফিরিয়ে আনব এবং এই দেশে তাদের পুনরায় প্রতিষ্ঠা করব, যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের অধিকারের জন্য দিয়েছিলাম,’ সদাপ্রভু এই কথা বলেন।”
4ইস্রায়েল ও যিহূদা সম্পর্কে সদাপ্রভু এই সমস্ত কথা বললেন: