যিরমিয় 30

ওই দেখো সদাপ্রভুর ঝড়, তা ক্রোধে ফেটে পড়বে, এক তাড়িত ঝঞ্ঝা নেমে আসছে ঘুরে ঘুরে, তা আছড়ে পড়বে দুষ্টদের মাথায়।

Jeremiah 30:23 (UKJV) Behold, the whirlwind of the LORD goes forth with fury, a continuing whirlwind: it shall fall with pain upon the head of the wicked.

21তাদের নেতা তাদেরই মধ্যে একজন হবে; তাদের শাসক তাদেরই মধ্য থেকে উঠে আসবে। আমি তাকে কাছে ডেকে নেব, আর সে আমার কাছে আসবে, কারণ আমি না ডাকলে, কে সাহস করে আমার কাছে আসতে পারে?’ সদাপ্রভু এই কথা বলেন।

22‘তাই, তোমরা আমার প্রজা হবে, আর আমি তোমাদের ঈশ্বর হব।’ ”

23ওই দেখো সদাপ্রভুর ঝড়, তা ক্রোধে ফেটে পড়বে, এক তাড়িত ঝঞ্ঝা নেমে আসছে ঘুরে ঘুরে, তা আছড়ে পড়বে দুষ্টদের মাথায়।

24সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ ফিরে যাবে না, যতক্ষণ না তিনি তাঁর অন্তরের উদ্দেশ্য পূর্ণরূপে বাস্তবায়িত করেন। আগামী সময়ে তোমরা তা উপলব্ধি করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.