যিরমিয় 31

“ওই সমস্ত দিনে লোকেরা আর বলবে না, “ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন, তাই সন্তানদের দাঁত টকে গেছে।’

Jeremiah 31:29 (UKJV) In those days they shall say no more, The fathers have eaten a sour grape, and the children's teeth are set on edge.

27সদাপ্রভু বলেন, “সেই দিনগুলি আসন্ন, যখন আমি মানুষের বংশধর ও পশুদের দিয়ে ইস্রায়েলের কুল ও যিহূদার কুলকে প্রতিষ্ঠিত করব।

28যেভাবে আমি তাদের উপর দৃষ্টি রেখে তাদের উৎপাটন করেছি ও ছিঁড়ে ফেলেছি, তাদের ছুঁড়ে ফেলেছি, ধ্বংস ও বিপর্যয় নিয়ে এসেছি, সেভাবেই আমি তাদের রোপণ ও গঠন করার প্রতিও দৃষ্টি দেব,” সদাপ্রভু এই কথা বলেন।

29“ওই সমস্ত দিনে লোকেরা আর বলবে না, “ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন, তাই সন্তানদের দাঁত টকে গেছে।’

30পরিবর্তে, সকলে তাদের নিজের নিজের পাপের জন্যই মরবে; যে টক আঙুর খাবে, তারই দাঁত টকে যাবে।

31“সময় আসছে,” সদাপ্রভু এই কথা বলেন, “যখন আমি ইস্রায়েলের কুল ও যিহূদার বংশধরদের সঙ্গে, একটি নতুন নিয়ম স্থাপন করব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.