যিরমিয় 31

পরিমাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এবং তারপর গোয়ার দিকে ঘুরে যাবে।

Jeremiah 31:39 (UKJV) And the measuring line shall yet go forth opposite to it upon the hill Gareb, and shall compass about to Goath.

37সদাপ্রভু এই কথা বলেন: “যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায় এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়, তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে, তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,” সদাপ্রভু এই কথা বলেন।

38“সেই দিনগুলি আসন্ন,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত আমার জন্য এই নগরটি পুনর্নির্মিত হবে।

39পরিমাপের দড়ি সেখান থেকে সোজা গারেব পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এবং তারপর গোয়ার দিকে ঘুরে যাবে।

40সমস্ত উপত্যকাটি, যেখানে মৃতদেহ ও ভস্ম নিক্ষেপ করা হয় এবং পূর্বদিকে কিদ্রোণ উপত্যকা থেকে অশ্ব-ফটকের কোণ পর্যন্ত সমস্ত ক্ষেত্রটি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে। এই নগর আর কখনও উৎপাটিত বা ধ্বংস করা হবে না।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.