23যিহূদী সেই পুঁথি থেকে তিন-চারটি স্তম্ভ পাঠ করলে, রাজা সচিবের ছুরি দিয়ে তা কেটে চুল্লির আগুনে নিক্ষেপ করলেন। এভাবে সমস্ত পুঁথিটিই আগুনে ভস্মীভূত হল।
24রাজা ও তাঁর পরিচারকেরা, যারাই এই সমস্ত কথা শুনল, তারা ভীত হল না বা তাদের পোশাক ছিঁড়ে ফেলল না।
25যদিও ইল্নাথন, দলায় ও গমরিয় পুঁথিটি না পোড়ানোর জন্য রাজাকে অনুরোধ করেছিল, তিনি তাদের কথা শোনেননি।
26বরং তিনি রাজার এক পুত্র যিরহমেলকে, অস্রীয়েলের পুত্র সরায় ও অব্দিলের পুত্র শেলেমিয়কে আদেশ দিলেন, লেখক বারূক ও ভাববাদী যিরমিয়কে গ্রেপ্তার করতে। কিন্তু সদাপ্রভু তাদের লুকিয়ে রেখেছিলেন।
27যিরমিয়ের বলা কথাগুলি শুনে বারূক যে পুঁথিতে সেগুলি লিখেছিলেন, রাজা তা পুড়িয়ে ফেলার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল: