যিরমিয় 36

ভাববাদী যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে যা যা করতে বলেছিলেন, তিনি সমস্তই করলেন। সদাপ্রভুর মন্দিরে তিনি সেই পুঁথি থেকে সদাপ্রভুর বাক্যগুলি পড়লেন।

Jeremiah 36:8 (UKJV) And Baruch the son of Neriah did according to all that Jeremiah the prophet commanded him, reading in the book the words of the LORD in the LORD's house.

6তাই এক উপবাসের দিনে তুমি সদাপ্রভুর গৃহে যাও এবং লোকদের কাছে পুঁথিতে লেখা সদাপ্রভুর বাক্য পাঠ করো, যেগুলি আমি মুখে বলেছিলাম ও তুমি লিখেছিলে। সেগুলি যিহূদার নগরগুলি থেকে আসা সব লোকের কাছে পাঠ করো।

7হয়তো তারা তাদের আবেদন সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং প্রত্যেকে তার দুষ্ট জীবনাচরণ থেকে ফিরে আসবে। কারণ সদাপ্রভু এই লোকদের বিরুদ্ধে অত্যন্ত ক্রোধ ও রোষের কথা ঘোষণা করেছেন।”

8ভাববাদী যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে যা যা করতে বলেছিলেন, তিনি সমস্তই করলেন। সদাপ্রভুর মন্দিরে তিনি সেই পুঁথি থেকে সদাপ্রভুর বাক্যগুলি পড়লেন।

9যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালের পঞ্চম বছরের নবম মাসে, জেরুশালেমের ও যিহূদার নগরগুলি থেকে আসা সমস্ত লোকের উদ্দেশে সদাপ্রভুর সাক্ষাতে এক উপবাসের সময় ঘোষণা করা হল।

10তখন বারূক সদাপ্রভুর গৃহে, উপরের প্রাঙ্গণে, সদাপ্রভুর গৃহের নতুন-দ্বারের প্রবেশস্থানে, শাফনের পুত্র সচিব গমরিয়ের কক্ষে সমস্ত লোকের কর্ণগোচরে ওই পুঁথি নিয়ে যিরমিয়ের সব কথা পাঠ করলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.