যিরমিয় 40

তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত দেশ থেকে সবাই যিহূদা প্রদেশের মিস্‌পায়, গদলিয়ের কাছে ফিরে এল। তারা এসে প্রচুররূপে দ্রাক্ষারস ও গ্রীষ্মকালীন ফল সংগ্রহ করল।

Jeremiah 40:12 (UKJV) Even all the Jews returned out of all places where they were driven, and came to the land of Judah, to Gedaliah, unto Mizpah, and gathered wine and summer fruits very much.

10আমি স্বয়ং আমাদের কাছে আসা ব্যাবিলনীয়দের কাছে তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য মিস্‌পায় থাকব। কিন্তু তোমাদের দ্রাক্ষারস, গ্রীষ্মকালের ফল ও তেল সংগ্রহ করতে হবে। তোমরা সেগুলি সঞ্চয় করার পাত্রে রাখবে ও যে সমস্ত নগর তোমরা হস্তগত করবে, সেখানে বসবাস করবে।”

11যখন মোয়াব, অম্মোন, ইদোম ও অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে থাকা ইহুদিরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা কিছু সংখ্যক অবশিষ্ট লোককে যিহূদায় রেখে গিয়েছেন ও শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তাদের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন,

12তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত দেশ থেকে সবাই যিহূদা প্রদেশের মিস্‌পায়, গদলিয়ের কাছে ফিরে এল। তারা এসে প্রচুররূপে দ্রাক্ষারস ও গ্রীষ্মকালীন ফল সংগ্রহ করল।

13কারেহের পুত্র যোহানন ও সমস্ত সৈন্যদলের সেনাপতিরা, যারা তখনও পর্যন্ত খোলা মাঠে ছিল, তারা মিস্‌পায় গদলিয়ের কাছে এল।

14তারা তাঁকে বলল, “আপনি কি জানেন না, অম্মোনীয়দের রাজা বালিস্, নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে, আপনাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন?” কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাদের কথায় বিশ্বাস করলেন না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.