1যিরমিয় যখন তাদের ঈশ্বর সদাপ্রভুর সব কথা বলা শেষ করলেন, সেই সকল কথা, যা সদাপ্রভু তাদের কাছে বলার জন্য তাঁকে পাঠিয়েছিলেন,
2তখন হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন অন্য সব উদ্ধত মানুষের সঙ্গে যিরমিয়কে বলল, “আপনি মিথ্যা কথা বলছেন! আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে এই কথা বলার জন্য পাঠাননি যে, ‘অবশ্যই তোমরা মিশরে গিয়ে বসবাস করার জন্য যাবে না।’
3কিন্তু নেরিয়ের পুত্র বারূক আমাদের বিরুদ্ধে আপনাকে প্ররোচনা দিচ্ছে, ব্যাবিলনীয়দের হাতে আমাদের সমর্পণ করার জন্য, যেন তারা আমাদের হত্যা করে বা ব্যাবিলনে নির্বাসিত করে।”