6তারা সমস্ত পুরুষ, নারী ও ছেলেমেয়েদের এবং রাজকন্যাদের নিয়ে গেল, যাদের রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে সমর্পণ করেছিল। সেই সঙ্গে তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের পুত্র বারূককেও সঙ্গে নিয়ে গেল।
7এভাবে তারা সদাপ্রভুর বাক্যের প্রতি অবাধ্য হয়ে মিশরে প্রবেশ করল এবং তফন্হেষ পর্যন্ত গেল।
8তফন্হেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল,
9“তুমি ইহুদিদের চক্ষুগোচরে কতগুলি বড়ো বড়ো পাথর সঙ্গে নাও এবং তফন্হেষে ফরৌণের প্রাসাদের প্রবেশপথে যে ইট বাঁধানো পায়ে চলার পথ আছে, সেখানে মাটির নিচে সেগুলি পুঁতে রাখো।
10তারপর তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি আমার দাস, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে ডেকে পাঠাব। আর যে সমস্ত পাথর আমি এখানে মাটির নিচে পুঁতে রেখেছি, সেগুলির উপরে তার সিংহাসন স্থাপন করব। সেগুলির উপরে সে তার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করবে।