যিরমিয় 48

মোয়াব সম্পর্কে: বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “ধিক্ নেবোকে, কারণ তা ধ্বংস হবে। কিরিয়াথয়িম অপমানিত ও পরহস্তগত হবে; সেই দুর্গ অবনমিত ও ভেঙে ফেলা হবে।

Jeremiah 48:1 (UKJV) Against Moab thus says the LORD of hosts, the God of Israel; Woe unto Nebo! for it is spoiled: Kiriathaim is confounded and taken: Misgab is confounded and dismayed.

1মোয়াব সম্পর্কে: বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “ধিক্ নেবোকে, কারণ তা ধ্বংস হবে। কিরিয়াথয়িম অপমানিত ও পরহস্তগত হবে; সেই দুর্গ অবনমিত ও ভেঙে ফেলা হবে।

2মোয়াবের আর প্রশংসা করা হবে না; হিষ্‌বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে: ‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’ ম্যাদমেন, তোমারও মুখ বন্ধ করা হবে; তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে।

3হোরোণয়িম থেকে কান্নার শব্দ শোনো, সর্বনাশ ও মহাবিনাশের কান্না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.