10“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে! অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়!
11“মোয়াব তার যৌবনকাল থেকে বিশ্রাম ভোগ করেছে, যেভাবে দ্রাক্ষারস তার তলানির উপরে স্থির থাকে, যখন এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয় না, সে কখনও নির্বাসনে যায়নি। তাই তার স্বাদ পূর্বের মতোই থেকে গেছে, তার সুগন্ধের পরিবর্তন হয়নি।”
12সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেদিন আসন্ন, আমি তাদের প্রেরণ করব, যারা পাত্র থেকে ঢেলে দেয়, আর তারা তাকে ঢেলে দেবে; তারা তার পাত্রগুলি খালি করবে ও ঢালবার জগগুলি চুরমার করবে।
13তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে, যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল।
14“তোমরা কেমন করে বলতে পারো, ‘আমরা যোদ্ধা, যুদ্ধে আমরা বীরত্ব দেখিয়েছি’?