যিরমিয় 50

সমস্ত পৃথিবীর শক্তিশালী হাতুড়ি ব্যাবিলন কীভাবে ভগ্ন ও চূর্ণবিচূর্ণ হয়েছে! সব জাতির মধ্যে ব্যাবিলন কেমন পরিত্যক্ত হয়েছে!

Jeremiah 50:23 (UKJV) How is the hammer of the whole earth cut asunder and broken! how is Babylon become a desolation among the nations!

21“মরাথয়িম ও পকোদের বসবাসকারী লোকেদের দেশ তোমরা আক্রমণ করো। তাদের তাড়া করে হত্যা করো, সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তোমাদের যা আদেশ দিয়েছি, তার প্রত্যেকটি পালন করো।

22যুদ্ধের কোলাহল দেশে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে মহাবিনাশের রব!

23সমস্ত পৃথিবীর শক্তিশালী হাতুড়ি ব্যাবিলন কীভাবে ভগ্ন ও চূর্ণবিচূর্ণ হয়েছে! সব জাতির মধ্যে ব্যাবিলন কেমন পরিত্যক্ত হয়েছে!

24হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটি ফাঁদ পেতেছি, তুমি বুঝবার আগেই তার মধ্যে ধরা পড়েছ; তোমার সন্ধান পাওয়া গেছে, তুমি ধৃত হয়েছ, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছিলে।

25সদাপ্রভু তাঁর অস্ত্রাগার খুলেছেন আর বের করেছেন তাঁর ক্রোধের সব অস্ত্র, কারণ ব্যাবিলনীয়দের দেশে সার্বভৌম সর্বশক্তিমান সদাপ্রভুর কাজ করার আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.