19কিন্তু ইস্রায়েলকে আমি তার চারণভূমিতে ফিরিয়ে আনব, সে বাশন ও কর্মিলের উপরে চরে বেড়াবে; ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলির উপরে, তার ক্ষুধার পরিতৃপ্তি হবে।
20সেই দিনগুলিতে, সেই সময়ে,” সদাপ্রভু বলেন, “ইস্রায়েলের অপরাধের অন্বেষণ করা হবে, কিন্তু একটিও পাওয়া যাবে না, যিহূদারও পাপের অন্বেষণ করা হবে, কিন্তু কোনো একটিও পাওয়া যাবে না, কারণ অবশিষ্ট যাদের আমি রেহাই দেব, তাদের পাপ ক্ষমা করব।
21“মরাথয়িম ও পকোদের বসবাসকারী লোকেদের দেশ তোমরা আক্রমণ করো। তাদের তাড়া করে হত্যা করো, সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো,” সদাপ্রভু এই কথা বলেন। “আমি তোমাদের যা আদেশ দিয়েছি, তার প্রত্যেকটি পালন করো।
22যুদ্ধের কোলাহল দেশে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে মহাবিনাশের রব!
23সমস্ত পৃথিবীর শক্তিশালী হাতুড়ি ব্যাবিলন কীভাবে ভগ্ন ও চূর্ণবিচূর্ণ হয়েছে! সব জাতির মধ্যে ব্যাবিলন কেমন পরিত্যক্ত হয়েছে!