যিরমিয় 50

তোমরা সুদূর দেশ থেকে তার বিরুদ্ধে এসো। তার গোলাঘরগুলি খুলে ফেলো, শস্যস্তূপের মতো তাকে স্তূপীকৃত করো। তোমরা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করো, তার কেউই যেন অবশিষ্ট না থাকে।

Jeremiah 50:26 (UKJV) Come against her from the utmost border, open her storehouses: cast her up as heaps, and destroy her utterly: let nothing of her be left.

24হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটি ফাঁদ পেতেছি, তুমি বুঝবার আগেই তার মধ্যে ধরা পড়েছ; তোমার সন্ধান পাওয়া গেছে, তুমি ধৃত হয়েছ, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছিলে।

25সদাপ্রভু তাঁর অস্ত্রাগার খুলেছেন আর বের করেছেন তাঁর ক্রোধের সব অস্ত্র, কারণ ব্যাবিলনীয়দের দেশে সার্বভৌম সর্বশক্তিমান সদাপ্রভুর কাজ করার আছে।

26তোমরা সুদূর দেশ থেকে তার বিরুদ্ধে এসো। তার গোলাঘরগুলি খুলে ফেলো, শস্যস্তূপের মতো তাকে স্তূপীকৃত করো। তোমরা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করো, তার কেউই যেন অবশিষ্ট না থাকে।

27তার সমস্ত এঁড়ে বাছুরকে মেরে ফেলো; তাদের ঘাতকের কাছে নিয়ে যাওয়া হোক! ধিক্ তাদের! কারণ তাদের শেষের দিন সমাগত, শেষের সময় যখন তাদের শাস্তি দেওয়া হবে।

28ব্যাবিলন থেকে পালিয়ে আসা শরণার্থীদের কথা শোনো, তারা সিয়োনে ঘোষণা করছে, সদাপ্রভু আমাদের ঈশ্বর কেমনই না প্রতিশোধ নিয়েছেন, তাঁর মন্দিরের উপরে প্রতিশোধ নিয়েছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.