42তাদের হাতে আছে ধনুক ও বর্শা; তারা নিষ্ঠুর ও মায়ামমতা প্রদর্শন করে না। তারা ঘোড়ায় চড়লে সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়; হে ব্যাবিলনের কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য তারা যুদ্ধের সাজ পরে আসছে।
43ব্যাবিলনের রাজা তাদের বিষয়ে সংবাদ পেয়েছে, তার হাত দুটি অবশ হয়ে ঝুলে গেছে। মনস্তাপে সে কবলিত হয়েছে, তার যন্ত্রণা যেন প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো।
44জর্ডনের জঙ্গলের মধ্য থেকে সিংহের মতো সে সমৃদ্ধ চারণভূমির উপরে আসবে। আমি ব্যাবিলনকে এক নিমেষে তারই দেশে তাড়া করব, কে সেই মনোনীত জন যাকে আমি তার উপরে নিযুক্ত করব? আমার মতো আর কে আছে? কে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে? কোনো মেষপালক আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে?”
45সেই কারণে শোনো, সদাপ্রভু ব্যাবিলনের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন, ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে তাঁর অভিপ্রায় কী: পালের শাবকদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের চারণভূমি তাদের কারণেই সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে।
46ব্যাবিলনের পরহস্তগত হওয়ার শব্দে সমস্ত পৃথিবী কম্পিত হবে; এর আর্তস্বর সমস্ত জাতির মধ্যে প্রতিধ্বনিত হবে।