14পরিবর্তে, তারা তাদের হৃদয়ের একগুঁয়েমি মনোভাবের অনুসারী হয়েছে; তারা তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বায়াল-দেবতার অনুগমন করেছে।”
15সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “দেখো, আমি এই লোকদের তেঁতো খাবার ও বিষাক্ত জলপান করতে দেব।
16আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের অপরিচিত বিভিন্ন দেশের মধ্যে ছিন্নভিন্ন করব, আর তাদের ধ্বংস না হওয়া পর্যন্ত, তাদের পিছনে তরোয়াল প্রেরণ করব।”
17বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা এখন বিবেচনা করো! বিলাপকারী স্ত্রীদের আসার জন্য ডেকে পাঠাও; তাদের মধ্যে যারা এই ব্যাপারে নিপুণ, তাদের আসতে বলো।
18তারা দ্রুত এসে আমাদের জন্য বিলাপ করুক, যতক্ষণ না আমাদের চোখের জল গড়িয়ে পড়ে, আমাদের চোখের পাতা থেকে অশ্রুধারা বয়ে যায়।