যিরমিয় 9

“তাদের জিভ প্রস্তুত রাখে ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য; তারা সত্য অবলম্বন না করে দেশে বিজয়লাভ করে। তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে, তারা আমাকে স্বীকার করে না,” সদাপ্রভু এই কথা বলেন।

Jeremiah 9:3 (UKJV) And they bend their tongues like their bow for lies: but they are not valiant for the truth upon the earth; for they proceed from evil to evil, and they know not me, says the LORD.

1আহ্, আমার মাথা যদি জলের এক উৎস হত আমার চোখ যদি অশ্রুর স্রোতোধারা হত! তাহলে আমার জাতির নিহত লোকদের জন্য আমি দিনরাত্রি কাঁদতাম।

2আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতো আমার যদি থাকার একটি স্থান থাকত, তাহলে আমার জাতির লোকদের ছেড়ে আমি তাদের কাছ থেকে চলে যেতাম; কারণ তারা সকলে ব্যভিচারী, এক অবিশ্বস্ত জনতার ভিড়।

3“তাদের জিভ প্রস্তুত রাখে ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য; তারা সত্য অবলম্বন না করে দেশে বিজয়লাভ করে। তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে, তারা আমাকে স্বীকার করে না,” সদাপ্রভু এই কথা বলেন।

4“তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো; তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক, আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।

5বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে, তারা কেউই সত্যিকথা বলে না। তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে; ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.