3“তাদের জিভ প্রস্তুত রাখে ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য; তারা সত্য অবলম্বন না করে দেশে বিজয়লাভ করে। তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে, তারা আমাকে স্বীকার করে না,” সদাপ্রভু এই কথা বলেন।
4“তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো; তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক, আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।
5বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে, তারা কেউই সত্যিকথা বলে না। তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে; ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।
6তুমি ছলনার মধ্যে বসবাস করছ; তাদের ছলনার কারণে তারা আমাকে স্বীকার করতে অগ্রাহ্য করে,” সদাপ্রভু এই কথা বলেন।
7সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি তাদের পরিশোধন করে যাচাই করব, কারণ আমার প্রজাদের পাপের জন্য আমি আর কী করতে পারি?