5বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে, তারা কেউই সত্যিকথা বলে না। তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে; ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।
6তুমি ছলনার মধ্যে বসবাস করছ; তাদের ছলনার কারণে তারা আমাকে স্বীকার করতে অগ্রাহ্য করে,” সদাপ্রভু এই কথা বলেন।
7সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি তাদের পরিশোধন করে যাচাই করব, কারণ আমার প্রজাদের পাপের জন্য আমি আর কী করতে পারি?
8তাদের জিভ যেন প্রাণঘাতী বাণ, তা ছলনার কথা বলে। প্রত্যেকে মুখে তাদের প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে, কিন্তু অন্তরে সে তার বিরুদ্ধে ফাঁদ পাতে।
9এজন্য কি আমি তাদের শাস্তি দেব না?” সদাপ্রভু এই কথা বলেন। “এরকম জাতির বিরুদ্ধে আমি কি স্বয়ং প্রতিশোধ নেব না?”