যোয়েল 3

বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে! কারণ বিচারের উপত্যকায় সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে।

Joel 3:14 (UKJV) Multitudes, multitudes in the valley of decision: for the day of the LORD is near in the valley of decision.

12“জাতিগণ জেগে উঠুক; তারা যিহোশাফট উপত্যকার দিকে এগিয়ে যাক, কারণ আমি সেখানেই সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসব।

13তোমরা কাস্তে চালাও, কারণ শস্য পেকে গেছে। এসো, আঙুর মাড়াই করো, কারণ আঙুর মাড়াই-কল পূর্ণ হয়েছে ও ভাঁটিগুলি রসে উপচে পড়ছে— তাদের দুষ্টতা এতই ব্যাপক!”

14বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে! কারণ বিচারের উপত্যকায় সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে।

15সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে, নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।

16সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি; পৃথিবী ও আকাশ কম্পিত হবে। কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন, ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.