যোয়েল 3

তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল; দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল, যেন তারা তা পান করতে পারে।

Joel 3:3 (UKJV) And they have cast lots for my people; and have given a boy for an harlot, and sold a girl for wine, that they might drink.

1“সেইসব দিনে ও সেই সময়ে, যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব,

2আমি সমস্ত জাতিকে একত্র করব ও তাদের যিহোশাফট উপত্যকায় নামিয়ে আনব। সেখানে আমি আমার অধিকার ও আমার প্রজা ইস্রায়েলের বিরুদ্ধে তাদের বিচার করব, কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্নভিন্ন করেছিল এবং আমার দেশকে বিভাগ করেছিল।

3তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল; দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল, যেন তারা তা পান করতে পারে।

4“এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ।

5কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.